1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কালকিনিতে জনস্বার্থে ৫লাখ টাকার মাছের পোনা অবমুক্ত করলেন স্থানীয় কৃষকরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

কালকিনিতে জনস্বার্থে ৫লাখ টাকার মাছের পোনা অবমুক্ত করলেন স্থানীয় কৃষকরা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ জাফরুল হাসান, কালকিনি (মাদারীপুর)
জনস্বার্থের কথা চিন্তা করে মাদারীপুরের কালকিনি পৌর এলাকার জুরগাঁ বিলে প্রায় ৫ লাখ টাকার রুই ও কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন স্থানীয় অর্ধশতাধিক কৃষক। এতে করে শিকারমঙ্গলসহ বেশ কয়েকটি গ্রামের প্রায় অর্ধলক্ষ মানুষ এ মাছ খেয়ে আমিষের চাহিদা মেটাতে পারবেন বলে জানাযায়। তবেএ মাছ বড় হওয়ার সঙ্গে-সঙ্গে ধরে খাওয়ার জন্য সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে স্থানীয় কৃষকরা জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ওই বিলে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়।
কৃষক সমীর ও তপনসহ বেশ কয়েকজন বলেন, আমরা সবাই মিলে এলাকাবাসীর স্বার্থে জুরগাঁ বিলে মাছের পোনা ছেড়েছি। যাতে করে করোনার এই মহা সংকটে সাধারন মানুষের বিনামুল্যে এ মাছ খেয়ে বাঁচতে পারে। এই সংকট মুহুর্তে অনেকেই বাজারে গিয়ে মাছ কিনে খেতে পারেন না। তাই আমরা এলাকার সবার কথা চিন্তা করে ৫ লাখ টাকার মাছ বিলে ছেড়েছি। এই মাছ বড় হলে সবার ধরে খাওয়ার জন্য কোন বাঁধা নিষেধ থাকবে না।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন