1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদারীপুর বিআরটিএ অফিসে অবস্থান কর্মসূচি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন

দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে মাদারীপুর বিআরটিএ অফিসে অবস্থান কর্মসূচি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

তিন দিনের আল্টিমেটাম শেষ হওয়ার পরেও দূর্নীতিবাজ কর্মকর্তাদের প্রত্যাহার না করায় মাদারীপুর বিআরটিএ অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। রোববার (২৭ এপ্রিল) সকাল থেকে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের পিছনে বিআরটিএ অফিসের সম্মুখে এ অবস্থান কর্মসূচিতে বসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এসময় বিভিন্ন ফেস্টুন হাতে নিয়ে দূর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদী স্লোগান দিয়ে তারা বলেন, বিআরটিএ’র দূর্নীতিবাজ সহকারী পরিচালক (ইঞ্জি:)(অ:দা) মোহাম্মদ মামুনুর রশীদ, মোটরযান পরিদর্শক সামসুদ্দিন আহম্মেদ ও মেকানিকাল সহকারী আব্দুল আলিমকে প্রত্যাহার করতে হবে। এই দুর্নীতিবাজদের অফিস থেকে প্রত্যাহার না করা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি পালন করে যাবো।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার আহবায়ক মো. নেয়ামত উল্লাহ বলেন, এখনো প্রতিটি সরকারি দপ্তরে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের দোষর অফিসাররা বসে আছেন। তাদের যদি না সরানো হয় তাহলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না। জনগণ সঠিক সেবা পাওয়া থেকে বঞ্চিত হবে। তাই মাদারীপুরের বিআরটিএ অফিস থেকে সকল দুর্নীতিবাজদের অপসারণ না করা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে।

সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, প্রত্যাহার হওয়ার আগ পর্যন্ত আমরা এখান থেকে লড়বো না। দেখবো কত টাকা দিয়ে কিনতে পারে আমাদের, যে এই কথা বলেছিলেন। আজকে অফিসের দিন একজন কর্মকর্তা এই অফিসে নাই, তারা কোথায় গিয়েছে। আমাদের টাকায় চাকরি করে এসির নিচে ঘুমাবে আর আমাদের কাছ থেকে দুর্নীতি করবে এটা ২৪ এর পর থেকে আর সম্ভব না।
তিনি আরও বলেন, জেলা প্রশাসকের কাছে আমাদের অভিযোগ পত্র জমা দিয়েছি। ৩ দিনের আল্টিমেটাম ছিল, আমরা ৭ দিন অপেক্ষা করেছি। আজকের পর থেকে অব্যাহত আমাদের কর্মসূচি চলবে। আমরা থামবো না, যতক্ষণ পর্যন্ত তাদেরকে প্রত্যাহার করা না হয়।

আরো উপস্থিত রয়েছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাদারীপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক আকাশ মাতুব্বর, মুখ্য সংগঠক আব্দুর রহিম সহ মুখ্য পাত্র জুবায়ের আহমেদ নাফি সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মাদারীপুর বিআরটিএ অফিসের সীমাহীন ঘুষ-দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠে শহরবাসী। গত ১৭ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৫ টার সময় জেলা শহরের শকুনি লেকের পাড়ে স্বাধীনতা অঙ্গনের সামনে প্রধান সড়কে তাদের অপসারণের দাবীতে ৩ দিনের আল্টিমেটাম দিয়ে মানববন্ধন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বৈরি আবহাওয়া উপেক্ষা করে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় অংশগ্রহণকারীরা বিআরটিএ অফিসে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। একই সঙ্গে ‘দুর্নীতিবাজদের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, মাদারীপুরের মাটিতে দুর্নীতিবাজদের ঠাঁই নেই’ সহ নানা স্লোগান দেন তারা। এ সকল দুর্নীতিবাজদের অপসারণ না করা হলে বিআরটিএ অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনেরও হুশিয়ারি দিয়েছিলেন মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।

LN24BD /MHS

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন