বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

প্রকৌশলী শফিউলকে পলাশবাড়ী পৌরসভায় বদলী করায় ফুঁসে উঠেছে পৌরবাসী

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ৩০১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

ঘুষ বাণিজ্যের হোতা উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মাদ শফিউল ইসলামকে সম্প্রতি গাইবান্ধা পৌরসভা হতে পলাশবাড়ী পৌরসভায় বদলি করায় ফুঁসে উঠেছে পলাশবাড়ীবাসী।

দূর্নীতিবাজ ওই উপ-সহকারী প্রকৌশলীর বদলী বাতিলের দাবী জানিয়ে বুধবার (১৯শে মার্চ) বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগসহ নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির ব্যানারে পৌরসভার দেয়ালে সাটানো হয়েছে ব্যানার।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবিলম্বে এই বদলী বাতিল না করলে পৌরবাসীকে সাথে নিয়ে আন্দোলনে নামবে নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটি। এমনটাই আভাস দিয়েছেন কমিটির আহবায়ক মোশফিকুর রহমান মিল্টন ও সদস্য সচিব ফেরদাউছ মিয়া।

সূত্রে প্রকাশ,গাইবান্ধা পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) মো. শফিউল ইসলাম তৎকালীন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও গাইবান্ধা পৌরসভার সাবেক পৌর মেয়র মতলুবর রহমানের ঘনিষ্টজন হওয়ায় রাজনৈতিক ছত্র-ছায়ায় ক্ষমতার দাপটে পৌরসভার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনেছে। তার এহেন অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ঠিকাদার মো. ফিরোজ কবির স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ও সচিব বরাবরে লিখিত অভিযোগ করেন।

এদিকে,প্রকৌশলী শফিউল ইসলামের অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্থানীয়ভাবে মানববন্ধন বিভিন্ন পত্র-পত্রিকা,অনলাইন পোর্টাল,ইলেকট্রনিক মিডিয়ায় খবর প্রকাশিত হলে ঠিকাদার ফিরোজ কবিরের অভিযোগটি আমলে নেয় সংশ্লিষ্ট বিভাগ।

সম্প্রতি স্থানীয় সরকারের সহকারী কমিশনার মো. জসিম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক পত্রের আদেশে উক্ত অভিযোগটি তদন্তের দায়িত্ব দেয়া হয়,গাইবান্ধার
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আল মামুন। এদিকে তদন্তের রিপোর্ট প্রকাশ না হতেই তড়িঘড়ি করে স্থানীয় সরকার রংপুর বিভাগের (ভারপ্রাপ্ত) উপ-পরিচালক আজিজ সারতাজ যায়েদ-এর স্বাক্ষরিত এক পত্রের আদেশে বৃহস্পতিবার (১৩ই মার্চ) প্রকৌশলী শফিউল ইসলামকে পলাশবাড়ী পৌরসভায় বদলী করায় ফুঁসে উঠেছে সচেতন পলাশবাড়ী পৌরবাসী সহ আমজনতা।

দূর্নীতগ্রস্থ প্রকৌশলী শফিউল ইসলামের তড়িঘরি বদলীর বিষয়ে জানতে চাইলে,স্থানীয় সরকার রংপুর বিভাগের (ভারপ্রাপ্ত) উপ পরিচালক আজিজ সারতাজ যায়েদ, বিভাগীয় কমিশনার বরাবরে লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পলাশবাড়ী পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার বলেন, বিভাগীয় কমিশনার কার্যালয়ের আদেশ আমার করার কিছু নেই।

এ ব্যাপারে অভিযুক্ত উপ-সহকারী প্রকৌশলী শফিউল ইসলামের আমলনামা সমাচার সবাই জানলেও তিনি বলেন,আমার কার্যক্রম দেখেন তারপর বলেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE