1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

কর্মসূচি ঘিরে শহীদ মিনারে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে যোগ দিতে সারা দেশের শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন কেন্দ্রীয় শহীদ মিনারে ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে জড়ো হতে দেখা যায় তাদের। ক্যাম্পাস এলাকায় ছোট ছোট ঝটিকা মিছিলও করছে সারা দেশে থেকে আসা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন ইউনিট।

নেতৃবৃন্দ দল বেঁধে ক্যাম্পাসে ঘুরে ঘুরে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘দিল্লি না ঢাকা ঢাকা’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ,’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন।

এদিন সবার আগে সমাবেশস্থল তথা শহীদ মিনারে এসে উপস্থিত হয় মৌলভীবাজার ইউনিট।

জানা গেছে, এখনো বেশ কয়েকটি ইউনিট পথে আছে। বিকাল তিনটায় শুরু হবে মূল অনুষ্ঠান। এর আগে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যান্য কার্যক্রম।

462565789_1506743423344256_3566453661392489818_n

মূলত আজ জুলাই আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এ নিয়ে সমালোচনার মুখে সেই কর্মসূচি বাতিল করে মার্চ ফর ইউনিট কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। সোমবার মধ্যরাতে এই কর্মসূচি ঘোষণার পর ভোর থেকে শুরু হয় মঞ্চ তৈরির কার্যক্রম। এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে বিশেষ গুরুত্ব বহন করছে বলে জানান শিক্ষার্থীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন