1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ বিএনপি কার্যালয় উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে, অনুমোদন পাবে গুরুত্বপূর্ণ প্রকল্প স্মার্ট কার্ডের ‘বিকল্প ভাবনা’ এনআইডি ডিজির মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন?

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ বিএনপি কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

দীর্ঘ ১৭ বছর পর গোপালগঞ্জ জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় শহরের গেটপাড়ায় নির্মিত এই কার্যালয় উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ প্রধান অতিথি হিসেবে কার্যলয়ের উদ্বোধন করেন।

জেলা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ওলামা দল নেতা মো. ওমর ফারুক, বিএনপি নেতা আজিজুর রহমান বেনো, আলমগীর হোসেন ও খায়রুল ইসলাম বক্তব্য রাখেন। পরে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘বিগত ১৭ বছরের আওয়ামী শাসনামলে গোপালগঞ্জে বিএনপির কোনো অফিস রাখা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নেতা-কর্মীদের হয়রানি ও নির্যাতন করা হতো। এই অফিস উদ্বোধনের মাধ্যমে গোপালগঞ্জে বিএনপির দলীয় কর্মকাণ্ড বেগবান হবে।

এ সময় সুবিধাবাদীদের এড়িয়ে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জেলা বিএনপির সাবেক সভাপতি। অনুষ্ঠান শেষে বিএনপির ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন