1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, কুয়ালালামপুরে শাকিব খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

‘বরবাদ’ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে, কুয়ালালামপুরে শাকিব খান

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জমকালো আয়োজনে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো রিয়েল হিরোস অ্যাওয়ার্ড ২০২৪ এর সিজন থ্রী। কুয়ালালামপুররের উইসমা এমসিএ’র অনুষ্ঠানকে ঘিরে শুরু থেকেই উৎসাহ কৌতুহল নিয়ে অপেক্ষা করছিলেন প্রবাসীরা। পুরো অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ঢালিউড কিং শাকিব খান। অনুষ্ঠানে যোগ দিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন শাকিব। এসময় তিনি বলেন,  শিগগিরই রিলিজ হবে বিগ বাজেটের মুভি “বরবাদ”, আমি  আশাবাদী ছবিটা মুক্তি পেলে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।  ইন্টারেস্টিং বিষয় হচ্ছে  বরবাদ ছবির প্রযোজক হচ্ছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি। ছবিটি মুম্বাইয়ে শুটিং হচ্ছে।  শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে  প্রবাসী ভাই বোনেরা যেভাবে ভালোবাসা দিয়ে বাংলা সিনেমা কে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবেই বাংলা সিনেমা এগিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রিয় তারকাদের এক নজর দেখতে প্রবাসীদের উপচে পড়া ভীড় ছিল চোঁখে পড়ার মতো। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির পারফরমেন্স মন কাড়ে দর্শকদের। সংগীতশিল্পী পুলক অধিকারীর একের পর এক গানে বুঁদ হয়ে যায় এমসিএর ইনডোর অডিটোরিয়ামের হাজার চারেক প্রবাসী। গান পরিবেশন করেন কাজল আরিফ ও আসিয়া ইসলাম দোলাও। দর্শক বন্দনা কুড়ায় মডেল ও অভিনেতত্রী প্রিয়াঙ্কা জামান ও মিম চৌধুরি’র দলিয় নৃত্য।

এ আয়োজনে মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্য থেকে বেশ কয়েকজনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের আয়োজক ছিলো রিয়েল হিরোস এক্সপো অ্যান্ড কমিউনিকেশন ও গ্রুস ইভেন্ট। অনুষ্ঠান শেষে মালয়েশিয়া প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন শাকিব খান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন