1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে- জেলা প্রশাসক - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে- জেলা প্রশাসক

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে দোয়া

মাদারীপুর প্রতিনিধি।।
জুলাই-আগষ্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে মাদারীপুরে আহত ও নিহত সকল শহীদদের স্মরণে স্মরণসভা ও
দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (৩০ নভেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় নিহত সকল শহীদদের পরিবারের সদস্যরা এবং গণ-অভ্যুত্থানে আহতরা অংশগ্রহণ করেন।

এ সময় স্মরণসভায় নানা তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে আন্দোলনে নিহতদের ভূমিকা তুলে ধরা হয়। এছাড়া আহতরা সে সময়ের নির্বিচারে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে ঘটে যাওয়া সকল ধরনের নির্যাতনের স্মৃতি শেয়ার করেন।

পরে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে সবসময় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে, আন্দোলনে অংশগ্রহণকারী আহত ও নিহত সকল শহীদদের পরিবারকে যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়নের কথা জানানো হয়। শহিদ দীপ্তের নামে শকুনি লেকের নামকরণের দাবি জানান তারা।

অনুষ্ঠানে আন্দোলনে নিহত শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে বৈষম্যহীন একটি নতুন দেশ গড়ার স্বপ্ন দেখেছে বাংলাদেশ। আগামীতে সব ধরনের মানুষের বৈষম্যহীন সমান অধিকার নিশ্চিত করতে জুলাইয়ের গণঅভ্যুত্থান ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নাজমুল হাসান, মাদারীপুর  সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, সিভিল সার্জন ডাক্তার মোঃ মুনির আহম্মেদ খান, জেলা বিএনপির আহ্বায়ক জাহানদার আলী জাহান, জেলা জামায়েত ইসলামীর সাবেক আমির মাওলানা আব্দুস সোবহান, জেলা সমন্বয়কারাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পরে শহীদদের আত্মার শান্তি কামনায় ও আহতদের সুস্থতার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর আহত ১৫১জন ও নিহত ১৯ জন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন