1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইতালী প্রবাসী জনি মিয়ার ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

ইতালী প্রবাসী জনি মিয়ার ৫শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২১ জুন, ২০২০
  • ৪৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আরিফুর রহমান, মাদারীপুর।।।
ইতালী প্রবাসী ও মাদারীপুর সমিতির সভাপতি ওয়াদুদ জনি মিযার অর্থয়ান ও উদ্্েযাগে মাদারীপুুুরের পেয়ারপুরের ৫শত দুস্থ-অসহায়,কর্মহীন দিনমজুর পরিবারের মাঝে একমাসের খাদ্য সামগ্রী রবিবার দুপুুরে প্রবাসীর নিজ বাড়ীর পাশে পশ্চিম পেয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্বাস্থ্যবিধি মেনে বিতরণ করা হয়।

বিশ্বব্যাপী মরণঘাতী করোনা ভাইরাসের ভয়াল থাবায় নাকাল গ্রামের দুস্থ-অসহায়, কর্মহীণ দিনমুজুরের পরিবারের পাশে দাঁড়িয়েছে ইতালী প্রবাসী জনি মিয়া। একমাসের খাদ্য সামগ্রীর মাঝে ছিল- চাল, ডাল, আলূ, তৈল, সাবান, মাস্ক। এসময় সার্বিক সহযোগীতা করেন নকশি কাথা, মানব কল্যান সংগঠন, পাকদী নবীন যুব সংঘ, দুরন্ত মাদারীপুর ও আফতাবউদ্দিন মিয়া ফাউন্ডেশন। এসময় ইতালী প্রবাসীর পরিবারের সদস্যসহ ৫টি মানবতার সংগঠনের সভাপতি, সেক্রেটারি সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন। জনি মিয়া এই ৫টি সংগঠনের উপদেষ্টা হিসেবে দীর্ঘদিন আর্থিক সহযোগীতা সহ মানবতার কাজ করে আসছে।

পেয়ারপুর গ্রামের কর্মহীন অসহায় আনোয়ার, সাহেব আলী, আসমা ও মরিয়ম জানান, আমার প্রায় তিন মাস যাবত কর্মহীন অসহায় হয়ে আছি কাজ কর্ম নাই। ইতালী প্রবাসী জনি মিয়া আমাদের একমাসের চাল, ডালসহ খাদ্য সামগ্রী দিয়েছে। এই জনি মিয়ার মত আরো বৃত্তবানরা এগিয়ে আসলে আমরা অনেক ভাল থাকবো।

জনি মিয়ার ভাই মো. ফজলুর রহমান মিয়া, বলেন, আমি চাই আমাদের মত আরো অনেকেই এগিয়ে আসলে কিছুদিনের জন্য অসহায় পরিবারগুলো ভাল থাকবো।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন