
মাদারীপুরে ২০ ও ২১ নভেম্বর,২০২৪ (দুই) দিন ব্যাপী তথ্য মেলার দ্বিতীয় দিনে
তথ্য সেবা পেতে নাগরিকদের উপচে পড়া ভিড়
মাদারীপুর ২১ নভেম্বর, ২০২৪: বৃহস্পতিবার: জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি, মাদারীপুরের যৌথ আয়োজনে ২০ ও ২১ নভেম্বর দুই দিনব্যাপী তথ্য মেলা-২০২৪ উৎসবমুখর পরিবেশে আজ দ্বিতীয় দিনে দুর্নীতিবিরোধেী স্লোগান নিয়ে তথ্য সেবা জনগণের দ্বারে পৌঁছাতে ব্যাপক প্রচারণা সফলভাবে সম্পন্ন করেছে। শেষদিনে মেলার আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় একহাজার দুইশত সাধারণ মানুষ বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারণা নেন ও কাক্সিক্ষত তথ্য সেবা গ্রহণ করেন।
‘‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো” এই স্লোগানে জেলার প্রাণ কেন্দ্র স্বাধীনতা অঙ্গন, লেকের পাড়ে দুই দিনব্যাপী তথ্য মেলা আজ বুধবার বিকাল ৩:০০টা হতে আনুষ্ঠানিভাবে শুরু হয়েছে। তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রচারণা ও বাস্তবায়নের অংশ হিসেবে জনসাধারণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য প্রতিবছরের ধারাবাহিকতায় এবছরও এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ২৩ টি সরকারি এবং সনাকসহ মোট ২৪ প্রতিষ্ঠান তাদের তথ্য সেবা প্রদানের জন্য স্টল প্রদর্শনে অংশগ্রহণ করেছে। গতকাল ২০ নভেম্বর, ২০২৪ তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাদারীপুর এর পক্ষে জনাব মোসা: তানিয়া ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মাদারীপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভাস্কর সাহা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, মাদারীপুর, ডাঃ এস এম খলিলুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন, মাদারীপুর, এবং জনাব ওয়াদিয়া শাবাব,উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুর সদর, মাদারীপুর।
মেলার আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সভাপতি জনাব খান মো. শহীদ। এছাড়াও টিআইবি‘র প্রতিনিধি ক্লাস্টার কো অর্ডিনেটর-সিই, টিআইবি, ঢাকা মোঃ মাহান উল হক (নোবেল)। বক্তাগণ, স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙ্গে সকলকে তথ্য অবমুক্তকরণের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান। দিনব্যাপি মেলার দ্বিতীয় দিনেও আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় বারোশত সাধারণ মানুষ বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারণা নেন ও কাক্সিক্ষত তথ্য সেবা গ্রহণ করেন।
আজকের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মেলায় দর্শনার্থী ও তথ্য সেবাপ্রত্যাশীরা তথ্য আবেদন র্ফম পূরণ করেন এবং তথ্য অধিকার বিষয়ক নানাবিধ তথ্য সম্পর্কে জ্ঞাত হন। 
মেলায় বিকাল ৪.০০ টায় দুর্নীতিবিরোধী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
দুর্নীতিবিরোধী গান, নৃত্য, নাটক, অভিনয় পরিবেশন করেন উদীচী শিল্পগোষ্ঠী এবং সনাকের ইয়েস সদস্যবৃন্দ। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসন ও সনাক, মাদারীপুরের যৌথ আয়োজনে তথ্য মেলায় স্টল প্রদর্শনে অংশগ্রহণকারী ২৪ টি দপ্তর/প্রতিষ্ঠানকে
আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করা হয়। পুরস্কার ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনাব রিজভী আহমেদ সবুজ সহকারী কমিশনার ও এক্সিকিউুটভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) আয়োজনের শেষান্তে সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ সকল দপ্তর, মেলা আয়োজনে সহযোগিতাকারী সনাক, ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীসমাজ, শিক্ষার্থীবৃন্দ ও দর্শনার্থী নাগরিকবৃন্দ তথা সর্বসাধারণ, সবিশেষে যৌথ আয়োজক হিসেবে জেলা প্রশাসনকে, সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), মাদারীপুর এর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দুইদিন ব্যাপি তথ্য মেলার সমাপ্তি ঘোষণা করেন জনাব এনায়েত হোসেন নান্নু, সহ-সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক) ও আহ্বায়ক, মেলা
আয়োজক কমিটি।