1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময়

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় যুক্তরাজ্যের পার্লামেন্টের হাউজ অব লর্ডসে ‘বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস ও পুনরুদ্ধার’ শীর্ষক সম্মেলনে এ কথা জানান তিনি। এটি আয়োজন করে মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’। এতে ৫ আগস্টের আগে ও পরের বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন উপস্থিত আলোচকরা।

এম সাখাওয়াত হোসেন বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৬ সালের মাঝামাঝি সময়ে হতে পারে জাতীয় নির্বাচন। এটা নির্ভর করবে সংস্কারগুলো পাওয়ার পর রোডম্যাপ দেওয়ার পরে সংস্কার কীভাবে প্রয়োগ হবে, সেটার ওপর। এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে।

এই উপদেষ্টা বলেন, আমাদের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সময় নিতে বলছে। কারণ, যে কাজগুলো আমরা করতে পারব, রাজনৈতিক দলগুলো তা পারবে না।

সংস্কার এবং সুষ্ঠু নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেয়ার কথা জানান ব্রিটিশ লর্ড হোসাইন। এছাড়া বাংলাদেশের পোশাক রফতানির কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আহ্বান জানান লেবার পার্টির এমপি ড. রুপা হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিবিদ, সাংবাদিক, আইনজীবী, মানবাধিকার কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন