1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মৌলভীবাজারে মোটরসাইকেল- সিএনজি মুখোমুখি সংঘর্ষ কলেজ ছাত্র নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘অ্যালেন স্বপন ৩’-এ প্রভা, থাকছেন না মিথিলা মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার!

মৌলভীবাজারে মোটরসাইকেল- সিএনজি মুখোমুখি সংঘর্ষ কলেজ ছাত্র নিহত

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৩৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মো.সাইদুল ইসলাম,মৌলভীবাজার।।
মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় হামদান সোহান (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুইজন আহত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সকালে চৈত্রঘাট ব্রীজের পাশে এ ঘটনাটি ঘটে।

নিহত হামদান সোহান মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকার মঈন আহমদ এর ছেলে সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এসময় গুরুত্বর আহত হয়েছেন নাছির মিয়া (১৭) ও মিনহাজ মিয়া (১৮)। তারা দুজনই মৌলভীবাজার সদর থানার মুসলিম কোয়াটারের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালবেলা হামদান সোহান সহ ৩জন একটি মোটরসাইকেলে চৈত্রঘাট ব্রীজের কাছে কালীমন্দীর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়,পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষনা করে কর্তব্যরত চিকিৎসক।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, ‘দুর্ঘটনার খবর শুনে আমরা পুলিশ পাঠিয়েছি। হামদান সোহান নামে ১জন মারা গেছে। এসময় আরও দুইজন আহত হয়েছেন।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন