1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঘুমের আগে যে দোয়া পড়ে মোনাজাত করবেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ঘুমের আগে যে দোয়া পড়ে মোনাজাত করবেন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ঘুমের আগে-পরের দোয়া হয়ত সবাই জানি। কিন্তু আমাদের অনেকেই জানি না ঘুমের আগে একটি বিশেষ দোয়ার কথা বলেছেন নবীজি (স.)। দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঘুম হলো মৃত্যুর মতো। দোয়াটি পড়ে ঘুমের মধ্যে কেউ মারা গেলে, তার মৃত্যু ঈমানের উপর হবে।

দোয়াটি হলো- اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ، آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ‏

উচ্চারণ: ‘আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, ওয়া ফাওয়্যাদতু আমরি ইলাইকা, ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা, ওয়া আলজা-তু যাহরি ইলাইকা, রাগবাতা ওয়া রাহবাতা ইলাইকা, লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা, আমানতু বিকিতাবিকাল্লাজি আনযালতা, ওয়া বিনাবিয়্যিকাল্লাজি আরসালতা।’

অর্থ: ‘হে আল্লাহ! আমি আমার প্রাণকে (জীবন) আপনার কাছে সমর্পণ করলাম, আর আপনার কাছে আমার বিষয় ন্যস্ত করলাম। আর আপনার রহমতের আশায় এবং গজবের ভয়ে আমার চেহারা আপনার দিকে ফেরালাম। আপনাকে ছাড়া আপনার গজব থেকে পালিয়ে যাবার এবং আপনার আজাব থেকে বাঁচার আর কোনো স্থান নেই। আপনি যে কিতাব নাজিল করেছেন, আমি তার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন, আমি তাঁর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি।’

ইবনু আযিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (স.) একদা বলেছেন- হে অমুক! যখন তুমি তোমার শয্যাগ্রহণ করতে যাবে তখন উক্ত দোয়াটি পড়বে। অনন্তর এ রাত্রিতে যদি তোমার মৃত্যু হয়, তাহলে ফিতরাতের ওপর তোমার মৃত্যু হবে। আর যদি (জীবিতাবস্থায়) তোমার ভোর হয়, তুমি কল্যাণের অধিকারী হবে। (সহিহ বুখারি: ৬৯৮০)

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন