1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণে মাদারীপুরে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণে মাদারীপুরে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিক কোডের দাবিতে মাদারীপুর জেলায় কর্মরত পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবর দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় সাড়ে ৪শ’ কর্মচারী-কর্মকর্তারা কর্মবিরতি রেখে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি প্রদান করেন। এসময় তারা একাধিক দাবি তুলে শ্লোগান দেয়।
বিক্ষোভ মিছিল-সমাবেশে কর্মচারী-কর্মকর্তারা দাবি তুলে ধরে বলেন, সরকার ঘোষিত বিভিন্ন আর্থিক সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। এক ও অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। চুক্তিভিত্তিক লাইন শ্রমিকদের জনবল নিয়োগের মাধ্যমে স্থায়ীকরণ করতে হবে। সেই সাথে সরকারী নিয়মানুযায়ী যাতায়াত ভাতা, ওভারটাইম ভাতা, টিফিন ভাতাসহ সুযোগ-সুবিধা দেয়ারও দাবি করা হয়। বিভিন্ন দফা তুলে ধরনে।
মাদারীপুর জেলা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম(আইটি) ও প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদাউস প্রমি বলেন, আমাদের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে যোগ দেন জেলার আরো ৩টি জোনাল অফিস ও ২টি সাব জোনাল অফিসের প্রায় সাড়ে ৪ শতাধিক কর্মচারী-কর্মকর্তারা। আমরা মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্বারকলিপি জমা দিয়েছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন