
মাদারীপুর প্রতিনিধি।।
“কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মাদারীপুরে জাতীয় কন্যাশিশু দিবস ও আলোচনা সভা করা হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ জাতীয় কন্যাশিশু দিবসে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত আজমিরী হক।
এসময় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীন আফরোজ, এলডিসি রিজভী আহমেদ সবুজসহ দুই শতাধিক কন্যাশিশুরা।