1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীদের মত বিনিময় সভা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতাকর্মীদের মত বিনিময় সভা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সাবেক নেতা কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় পৌর শহরের চৌমাথা মোড়ে রুবেল মার্কেটের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন,উপজেলা যুবদলের সাবেক সভাপতি আয়নাল হক মাস্টার।

এতে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েল, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মনিরুজ্জামান ফুল মিয়া,উপজেলা যু্বদলের সাবেক সভাপতি ফরিদুল হক রুবেল,সহ-সভাপতি ও পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মণ্ডল,হোসেনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ আলী মণ্ডল, পৌর যুবদলের সাবেক আহবায়ক মঞ্জুরুল ইসলাম মুরাদ,আলতাব হোসেন,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,সাবেক যুবদল নেতা আলম মণ্ডল,আনারুল ইসলাম,মামুন কাজী,ইউসুফ আলী টিপু,মিলন মিয়া, ফরহাদ খন্দকার, মাহাবুব, সুজন, এমরান, কিশোরগাড়ি ইউপি সদস্য সামিউল ইসলাম ও আতিয়ার রহমান প্রমুখ।

বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশনেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিএনপির প্রার্থী ডা: ময়নুল হাসান সাদিকের বিজয় নিশ্চিত করার অঙ্গিকার ব্যক্ত করেন।

সভায় সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন