1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুকসুদপুরে পুকুরে ইট বাধা নারীর মরদেহ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মুকসুদপুরে পুকুরে ইট বাধা নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে খুরশিদা আক্তার (৩৭) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর ) বিকালে মুকসুদপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের নগর সুন্দরদী গ্রামের বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত খুরশিদা আক্তার একই গ্রামের সিরাজ ঠাকুরের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন খুরশিদা আক্তার। আজ মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের একটি পুকুরে ইট বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় এলাকাবাসী।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। লাশের শরীরে ইট বাঁধা ছিল। মৃত্যুর কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন