1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক।। থানায় অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার দুই সাংবাদিক।। থানায় অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ সংবাদদাতা,

গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। বৃহস্পতিবার বিকেলে মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়ায় মারধরের শিকার হন ” সাংবাদিক শেখ মোঃ ইমরান(আল ইমরান)”।

এ দুজনের অভিযোগ, স্থানীয় চাঁদাবাজ ও কিশোর গ্যাং নেতা আক্কাস সিকদার এবং তারিকুল ফকিরসহ ৫/৭ জন তাদের হামলা করেছে। গোপনে খোঁজনিয়ে জানতে পারে, আক্কাস সিকদার বিভিন্ন অপরাধের সংঘে জড়িত এবং লোকাল চাঁদবাজি- টেন্ডারবাজি করে থাকেন। অর্থের বিনিময় মারামারি করেও থাকেন।

সাংবাদিক শেখ মোঃ ইমরান বলেন, মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পালপাড়া কমিউনিটি ক্লিনিকের পাশে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে তথ্য সংগ্রহ করতে যান তারা। কিশোর গ্যাং এর নেতা আক্কাস সিকদার বালু উত্তোলনের সঙ্গে জড়িত। সংবাদ সংগ্রহের এক পর্যায়ে ফেরার পথে আজিজুর শরিফের দোকানের সামনে আসলে আক্কাস সিকদার ও তারিকুল ফকির কতিপয় ৫/৭ জন নিয়ে তাদের উপর চড়াও হন এবং মারধর করেন। এতে তিনি ও আশরাফুজ্জামান আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন ও অন্য গণমাধ্যমকর্মীরা তাদের উদ্ধার করে স্থানীয় এক ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা করান। ঘটনার পর আশরাফুজ্জামান থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন মুকসুদপুর থানার ওসি আশরাফুল আলম তিনি জানান, উভয়পক্ষকে নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে নিস্পত্তির চেষ্টা চলছে। নিস্পত্তি করা না গেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হবে।

সাংবাদিক শেখ মোঃ ইমরান(আল ইমরান)””দৈনিক দেশ বার্তার জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান ও দৈনিক দক্ষিণবঙ্গ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি লাইভনিউজ24বিডি গোপালগঞ্জ সংবাদদাতা হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন