1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীকে গলাকেটে হত্যা চেষ্টা।। হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীকে গলাকেটে হত্যা চেষ্টা।। হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে দায়িত্ব পালন করায় শিক্ষার্থীকে গলাকেটে হত্যা চেষ্টা।। হামলাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে মাদারীপুর বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবার। আজ সকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ভুক্তভোগী পরিবার।

আহত ব্যাক্তি

এসময় তারা জানায় মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করায় মাদারীপুর সরকারি কলেজের ইসলামি ইতিহাস বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাগর খালাসীকে হত্যার উদ্দেশ্যে গত ২২ আগস্ট গলা কেটে জবাই করার চেষ্টা করে স্থানীয় আওয়ামীলীগের সন্ত্রাসী রোকন মাতুব্বর ও অলি মাতুব্বর। সাগর হাসপাতালে চিকিৎসাধীন আছে মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে । এঘটনায় রোকন মাতুব্বরকে গ্রেফতার করলে আদালত থেকে জামিনে বের হয়ে শিক্ষার্থীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে।

আওয়ামী লীগ নেতা

রোকন মাতুব্বরের জামিন বাতিল ও পলাতক আসামি অলি মাতুব্বরকে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন স্বারকলিপি প্রদান করে ভুক্তভোগী পরিবার বৈষম্য বিরোধী আন্দোলন শিক্ষার্থীরা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন