1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ, ড. ইউনূসের সঙ্গে ব্রিফিং স্থগিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

নতুন ডিসিদের কর্মস্থলে যেতে বারণ, ড. ইউনূসের সঙ্গে ব্রিফিং স্থগিত

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সদ্য নিয়োগ পাওয়া জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বুধবারের (১১ সেপ্টেম্বর) পূর্বনির্ধারিত ব্রিফিং স্থগিত করা হয়েছে। এছাড়াও ৯ সেপ্টেম্বরে পদায়নকৃত এসব জেলার ডিসিদের নতুন কর্মস্থলে না গিয়ে ঢাকায় অবস্থান করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে জেলা প্রশাসকগণের জন্য দেওয়া দুটি বার্তায় মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মোহাম্মদ খোরশেদ আলম খান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রধান উপদেষ্টার সঙ্গে নতুন নিয়োগ পাওয়া সব ডিসিদের একটি ব্রিফিং বুধবার সকাল ১১ টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সেই ব্রিফিংটি স্থগিত করা হয়েছে। এ প্রেক্ষিতে নতুন নিয়োগ পাওয়া ডিসিদের কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করতে বারণ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের ঢাকায় অবস্থান করতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার এক প্রজ্ঞাপনে ২৫ জেলা এবং আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে ৩৪টি জেলায় নতুন করে ডিসি নিয়োগ দেয় সরকার। কিন্তু পদায়নকৃত এসব কর্মকর্তাদের অনেকের বিরুদ্ধেই বিগত সরকারের সময়ের সুবিধাভোগী এবং আওয়ামী লীগ পরিবারের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে। এ নিয়ে গতকাল সচিবালয়ে বঞ্চিত কর্মকর্তারা ব্যাপক বিক্ষোভ করেন। এমন অবস্থায় প্রধান উপদেষ্টার সঙ্গে ডিসিদের পূর্বনির্ধারিত ব্রিফিং স্থগিত করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন