1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (৪ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের শিমরাইল মোড়ে এমনই চিত্র দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়নি।

এদিকে সকালের দিকে কিছু সংখ্যক ট্রাক ও কাভার্ডভ্যান চট্টগ্রামের দিকে যাওয়ার চেষ্টা করলেও আন্দোলনকারীরা যানবাহনগুলোকে আটকে রাখেন। এর ফলে মহাসড়কে বর্তমানে সুনসান অবস্থা বিরাজ করছে।

চাকরিজীবী মহসিন হোসেন সাংবাদিকদের বলেন, অফিসে যাওয়ার জন্য মহাসড়কে এসে দেখি কোনো যানবাহন নেই। তাই বাধ্য হয়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছি।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন সাংবাদিকদের বলেন, সকাল থেকে সড়ক আন্দোলনকারীরা মহাসড়ক বন্ধ করে রেখেছে। আর গতকাল রাত থেকেই মহাসড়কে গাড়ির চাপ কম রয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন