বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল শহীদ মিনার

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে জনস্রোতে পরিণত হয়েছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।

রাজধানীর বিভিন্ন স্থান থেকে দলে দলে মিছিল নিয়ে সরকারের পদত্যাগসহ নানা স্লোগান দিয়ে শহীদ মিনার এলাকায় জড়ো হচ্ছেন তারা। দুপুর আড়াইটার আগেই শহীদ এলাকা লোকারণ্য হয়ে যায়। আন্দোলনকারীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠেছে পুরো শহীদ মিনারসহ আশপাশ এলাকা। সেখানে রিকশা চালকদেরও স্লোগান দিতে দেখা গেছে।

শনিবার (৩ আগস্ট) বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে৷ শিক্ষার্থীরা ছাড়াও অনেক অভিভাবক ও সাধারণ মানুষকে সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

ধানমন্ডি থেকে এসেছেন সায়লা আমিন। গৃহিনী হলেও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিতে এসেছেন। ঢাকা মেইলকে সায়লা আমিন বলেন, ‘দেশের এমন অবস্থায় বসে থাকতে পারি না। ছাত্ররা আন্দোলন করতে গিয়ে গুলি খেয়ে শহীদ হচ্ছে। আর আমরা কী বসে থাকবো। এ সরকারের পতন চাই আমরা। না হলে এই জুলুমের শেষ হবে না। আমাদের এখন একটাই দাবি, সরকারকে হটাও। তাদের পদত্যাগ করতে হবে।’

Dhaka-3পাশে থাকা রোকসানা খাতুন জানান, ‘আমার ট্যাক্সের টাকায় যারা চলে তারাই আমার সন্তানকে গুলি করে মারছে। এসব হত্যা নয়, স্পষ্ট গণহত্যা৷ এই গণহত্যার দায়ে সরকারের পদত্যাগ চাই। আমার দুই সন্তানকে তাদের দাদির কাছে রেখে এসেছি।’

এ সময় আন্দোলনকারীরা পুলিশ, সরকার ও আওয়ামী লীগ-ছাত্রলীগকে উদ্দেশ্য করে স্লোগান দেন।

আন্দোলনে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘আমার শত শত ভাই বোনকে মেরেছে। আমাদেরকে রাজাকার বলা হয়েছে। এমন দুঃসাহস রুখে দিয়ে আমরা তাদের দেখাতে চাই ছাত্রসমাজ জাগলে সব উল্টে যায়। এটা প্রমাণ করে ছাড়ব আমরা।’

বাড্ডা থেকে এসেছেন ব্যবসায়ী রবিউল আমিন। তিনি বলেন, ‘ব্যবসা তো জীবনে অনেক করছি। কিন্তু এবার দেশের যে অবস্থা তার অবসান হওয়া দরকার। তাই একাত্মতা ঘোষণা করতে এখানে এসেছি।

Dhaka-5গতকাল শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এক ভিডিও বার্তায় এ কর্মসূচি ঘোষণা দেন। একইসঙ্গে রোববার থেকে ‘সর্বাত্মক অসহযোগ কর্মসূচি’ ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা৷

সুত্র- ঢাকা মেইল,

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE