1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আটক সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

আটক সাধারণ শিক্ষার্থীদের ছেড়ে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেন তিনি।

গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সকালের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের প্রাণহানির পর ছাত্র আন্দোলনে নতুন মাত্রা পায়।

সেদিন ঢাকার বেশ কয়েকটি এলাকায় হঠাৎ করেই বিপুল সংখ্যক মানুষ রাজপথে নেমে পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায়। উদ্ভূত পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। কারফিউয়ের মধ্যেও টানা চারদিন ধরে চলতে থাকে সংঘাত।

কয়েকদিনের সংঘাতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটে। আহত হন কয়েক হাজার।

সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে কয়েক হাজার মানুষকে আটক করে। তাদের মধ্যে বহু শিক্ষার্থীও রয়েছেন।

আজ গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তির নির্দেশ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।

বৈঠকে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংলাপের আহ্বান জানিয়েছে সরকারপ্রধান বলেন, তাদের জন্য গণভবনের দরজা সবসময় খোলা।

শেখ হাসিনা বলেন, ‘কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন