বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

গাজার স্কুলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১৬

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক ডজন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটিতে মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবির থেকে বাস্তুচ্যুত হওয়া হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছিল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, তারা ‘আল-জাউনি স্কুল এলাকায় অবস্থিত কাঠামোতে কর্মরত বেশ কয়েকটি সন্ত্রাসীকে’ আঘাত করেছে।

এছাড়া শরণার্থী শিবিরের একটি বাড়িতে পৃথক বিমান হামলায় ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

gaza-2হামলায় ক্ষতিগ্রস্ত নুসিরাত স্কুলের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধুলো ও ধ্বংসস্তূপে ঢাকা ওই এলাকা। ধোঁয়ায় আচ্ছন্ন সড়কে প্রাপ্তবয়স্ক এবং শিশুরা চিৎকার করছে, যখন তারা আহতদের সাহায্য করতে দৌড়াচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি ব্যস্ত বাজারের কাছে অবস্থিত স্কুলটির ওপরের তলাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রায় সাত হাজারের মতো মানুষ ভবনটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছিলেন।

একজন নারী বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘ভবনটিতে আঘাত হানার সময় কিছু শিশু কোরআন পাঠ করার সময় মারা গিয়েছিল। এ নিয়ে চতুর্থবারের মতো ইসারায়েল কোনো সতর্কতা ছাড়াই স্কুলটিকে লক্ষ্যবস্তু করেছে।

একটি স্থানীয় সূত্র জানিয়েছে, লক্ষ্যবস্তু ছিল একটি কক্ষ যা হামাস পুলিশ ব্যবহার করেছে বলে দাবি ইসরায়েলের।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে গাজার শাসক দল হামাসের প্রাণঘাতী হামলার জবাবে উপত্যকায় প্রায় বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামাসের ওই হামলায় নিহত হয় ১২ শর মতো ইসরায়েলি। ওইদিন দুই শতাধিক ইসরায়েলিকে বন্দি করে গাজায় নিয়ে আসেন সশস্ত্র ফিলিস্তিনিরা।

gaza-3ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় নির্বিচার হামলা শুরু দখলদার দেশ ইসরায়েল। তাদের হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ কিংবা গির্জার মতো বেসামরিক স্থাপনা।

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৮ হাজার ৯৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৭ হাজার ৭০৫ জন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগ নারী ও শিশু।

হামলার পর বিভিন্ন ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়া অনেকেই নিখোঁজ হয়েছেন। তারা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE