1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিবগঞ্জে শহীদ জিয়ার ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১৬ জন গ্রেফতার সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ

শিবগঞ্জে শহীদ জিয়ার ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৭১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ (বগুড়া)।।

বগুড়ার শিবগঞ্জে বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সভাপতিত্বে শিবগঞ্জ বিএনপি’র কায্যালয়ে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড: আব্দুল ওহাব, বগুড়া জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম এ তাহের, গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি এম আর হাসান পলাশ, যুবদলের সাধারন সম্পাদক আব্দুল্লাহ যোবায়ের, সাংগঠনিক সম্পাদক সামিউল আলম আক্কাস, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারন সম্পাদক মাহাদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবিএম মাসুদ রানা মাছুম, সাধারন সম্পাদক মো: রায়হানুল হক রনি, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, জাকিরুল ইসলামস জনি, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: জুয়েল হোসেন বাপ্পি, সাধারন সম্পাদক মেহেদী হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক বারিক মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক জনি মন্ডল, আইয়ুব কাজী, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারন সম্পাদক মীর মুন, পৌর ছাত্রদলের সভাপতি শাহিনুর ইসলাম আলামিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাকিব হাসান সহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রসঙ্গতঃ শহীদ জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয় এবং সপ্তাহব্যাপী শাহাদত বার্ষিকীর কর্মসূচী সফল করার জন্য ইউনিট ভিত্তিক নেতৃবৃন্দের প্রতি দায়িত্ব প্রদান করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন