1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

কাশিয়ানীতে চেয়ারম্যান হলেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

নির্বাচন কমিশন ঘোষিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) গোপালগঞ্জের ২টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এর মধ্যে কাশিয়ানী উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন। তিনি দোয়াত-কলম প্রতীক নিয়ে ৩২ হাজার ৫৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কাশিয়ানী উপজেলা পরিষদের নির্বাচনে ৭৫ টি ভোটকেন্দ্রে মোট ভোটার ১ লক্ষ ৯৩ হাজার ৩৬১ জন। সুষ্ঠ ও নিরেপক্ষ ভোট গ্রহণ শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান।

নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন বর্তমান কাশিয়ানী উপজেলা আওয়ামিলীগের সভাপতি।

তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা আওয়ামিলীগের অর্থ-বিষয় সম্পাদক মুন্সী ফররুখ হোসাইন মিন্টু আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ১১২ ভোট এবং উপজেলা যুবলীগের সভাপতি কাজী নুরুল আমিন তুহিন মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৫৫৭ ভোট।

এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোঃ মিজানুর রহমান জাপান উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী দীনবন্ধু মন্ডল তালা প্রতীক নিয়ে পেয়েছেন ২১ হাজার ২১২ ভোট, টিউবওয়েল প্রতীকে আবুল কালাম আজাদ ১৮ হাজা ৯৭২ ভোট এবং চশমা প্রতীকে সুলতান আহমেদ মোল্যা পেয়েছেন ৮ হাজার ১৬৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জিনাত রেহানা খান প্রজাপতি প্রতীক নিয়ে ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম তিন প্রতিদ্বন্দ্বী পদ্মফুল প্রতীক নিয়ে সোহাগী রহমান মুক্তা পেয়েছেন ২৫ হাজার ৭৬১ ভোট, মোছাঃ শামচুন্নাহার মিনা জামান হাঁস প্রতীক নেয়ে পেয়েছেন ২৫ হাজার ৩৯৯ ভোট এবং তুলি আক্তার ফুটবল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩০৪ ভোট।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন