1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুপুরের মধ্যে হতে পারে ঝড়সহ বজ্রবৃষ্টি, ২ অঞ্চলে সতর্কসংকেত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশের যানবাহনে হামলার শঙ্কা, সর্বোচ্চ সতর্কতা জারি দেশজুড়ে হঠাৎ বোমা আতঙ্ক, নেপথ্যে কী? ফেসবুক যে কারণে ঢালাওভাবে সবাইকে ফ্রি ভেরিফায়েড ব্যাচ দিচ্ছে বাংলাদেশসহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা বন্ড স্থায়ী করল যুক্তরাষ্ট্র সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ওয়ানপ্লাস ৭০০০ এমএএইচ ব্যাটারির অ্যানড্রয়েড ১৬ চালিত ফোন আনল ঘণ্টার পর ঘণ্টা ফোন ব্যবহার করেন? চোখের সুরক্ষায় বদলান এই ৫ সেটিংস অর্থকষ্টে বিশ্বকাপ ট্রফি বিক্রি, বিতর্কের মুখে এই ফুটবলার সস্তা ও মুখরোচক স্ট্রিট ফুড নিয়ে বাড়ছে সচেতনতা নবীজির প্রথম সহচরী হজরত খাদিজা (রা.)-এর অনন্য জীবন

দুপুরের মধ্যে হতে পারে ঝড়সহ বজ্রবৃষ্টি, ২ অঞ্চলে সতর্কসংকেত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দেশের ২ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এই অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন