1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে ধানের বস্তায় ফেন্সিডিল, গ্রেফতার ১ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কুড়িগ্রামে ধানের বস্তায় ফেন্সিডিল, গ্রেফতার ১

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মোঃ মশিউর রহমান বিপুল,কুড়িগ্রাম।।

কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম এসআই নিরস্ত্র এনামুল হক এর নেতৃত্বে আজ ৫ এপ্রিল ২০২৪ দুপুর আনুমানিক ১.৩০ ঘটিকায় ভূরুঙ্গামারী থানাধীন খামার পত্র নাবিস ঘাটের পার এলাকায় অভিযান পরিচালনা করে একটি অটোগাড়িতে অভিনব কায়দায় তিনটি ধানের বস্তার মধ্যে নয়টি ছোট ছোট বস্তায় ফিটিংকৃত অবস্থায় ২৯৪ বোতল ফেনসিডিলসহ ভূরুঙ্গামারী থানাধীন পশ্চিম ভোটহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোহাম্মদ নাদিম (৩০) কে হাতেনাতে গ্রেফতার করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ দীর্ঘক্ষণ ক্যামোফ্লাজ ও কমিউনিকেশন্সের পরে এই অটোসহ ২৯৪ বোতল মাদক উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, আমরা একের পর এক মাদক কারবারিকে মাদকসহ গ্রেফতার করেই যাচ্ছি। গ্রেফতারকৃত মাদক কারবারি নাদিম অভিনব কায়দায় ধানের বস্তার আড়ালে ফেন্সিডিল পরিবহনের চেষ্টা করেছিলো। ভূরুঙ্গামারী থানা পুলিশের চৌকস অভিযানে তা ব্যর্থ হয়। উক্ত বিষয়ে ভূরুঙ্গামারী থানায় নিয়মিত মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সকল স্বার্থের উর্ধে উঠে সকল অংশীজন, সুশীল সমাজ, সাংবাদিক, লোকাল এলিটস সহ সম্মিলিত সকলের ঐক্যবদ্ধ সহযোগিতার সনির্বন্ধ অনুরোধ করছি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন