1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
(পাউবো)'র জায়গা দখল করে বন‌্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণ..! - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

(পাউবো)’র জায়গা দখল করে বন‌্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণ..!

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আমিরুল ইসলাম কবির,গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবা‌ড়িীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র জায়গা দখল করে অবৈধভাবে করতোয়া বন‌্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণ করার অ‌ভি‌যোগ ইউ‌পি সদ‌স্য খন্দকার নু‌রে আলম সি‌দ্দিকের বিরু‌দ্ধে।

খবর পেয়ে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ উক্ত নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ৭ দি‌নের ম‌ধ্যে স্থাপনা স‌রি‌য়ে নেয়ার জন‌্য নো‌টিশ প্রদান ক‌রেন। নো‌টিশ প্রদা‌নের ২ মাস পে‌রি‌য়ে গে‌লেও এখ‌নো স্থাপনা স‌রি‌য়ে নেন‌নি ইউ‌পি সদস‌্য খন্দকার নু‌রে আলম সি‌দ্দিক।

এ বিষ‌য়ে বি‌ভিন্ন সরকা‌রি দপ্ত‌রে অ‌ভি‌যোগ দা‌য়ের ক‌রে‌ছেন পা‌শের জ‌মির মা‌লিক শ‌হিদুল ইসলাম ও গ্রাম পুলিশ বিজয় চন্দ্র।

অভিযোগে প্রকাশ,গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলাধীন ২নং হো‌সেনপুর ইউ‌নিয়‌নের ৩নং ওয়া‌র্ডের কিশামত চেরেঙ্গা মৌজায় সা‌বেক দাগ নং -১২৭/১২৮ উপ প্রকপ্লের আওতায় করতোয়া বন‌্যা নিয়ন্ত্রণ উপ-এলএ কেস-৯১ মূলে ভূমি অধিগ্রহণ করা হয়। অ‌ভি‌যো‌গের ভি‌ত্তি‌তে গত ৭ ন‌ভেম্বর/২৩ স‌রেজ‌মিন তদন্ত পূর্বক অবৈধভাবে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর পাকা স্থাপনা নির্মাণকৃত স্থাপনা সরা‌নোর নোটিশ প্রদান ক‌রেন পাউ‌বো । নো‌টি‌শ প্রদা‌নের দুই মাস পে‌রি‌য়ে গে‌লেও অ‌বৈধ স্থাপনা এখ‌নো সরা‌নো হয়‌নি। দ্রুত অ‌বৈধ স্থাপনা স‌রি‌য়ে পাউ‌বো’র জায়গা দখল মুক্ত কর‌তে সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের আশু হস্ত‌ক্ষেপ কামনা ক‌রে‌ছেন স্থানীয় স‌চেতন মহল।

এ বিষ‌য়ে পলাশবা‌ড়ী উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কামরুল হাসা‌ন ব‌লেন,বিষয়‌টি শু‌নে‌ছি, পাউ‌বো‌কে অবগত কর‌বো ও তদন্ত পূর্বক জরুরী ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।
এ ব্যাপারে ইউ‌পি সদস‌্য খন্দকার নু‌রে আলম সি‌দ্দিকী ব‌লেন,বাঁধ আমার জ‌মির উপর দি‌য়ে করা হ‌য়ে‌ছে,আমার না‌মে আরএস,সিএস খতিয়ানে আমার না‌মে খা‌রিজ আ‌ছে। য‌দি পাউ‌বো জ‌মি অ‌ধিকরণ ক‌রে থা‌কে স‌ঠিক কাগজপত্র দেখা‌লে আ‌মি স্থাপনা স‌রি‌য়ে নিব।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন