1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে র‌্যাবের হাতে জেএমবি’র সদস্য গ্রেফতার॥ উগ্রবাদি বই ও লিফলেট উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে র‌্যাবের হাতে জেএমবি’র সদস্য গ্রেফতার॥ উগ্রবাদি বই ও লিফলেট উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৪৪৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর সংবাদদাতা।।
মাদারীপুরের রাজৈর এলাকা থেকে খোকন মিয়া (২৭) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর একটি দল । এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। রোববার বিকালে রাজৈর উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া উপজেলার খালিয়া ইউনিয়নের ঘোষালকান্দি গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ।

র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মুকুর চাকমা সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জঙ্গী ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে র‌্যাব ৮ কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবির সক্রিয় সদস্য খোকন মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জেএমবির দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং দাওয়াতি কাজ পরিচালনার জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় গমন করে গোপন মিটিং, লিফলেট বিতরণ এবং সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে বলেও স্বীকার করে । এসময় তার কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন সময় পূর্বে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদেও খোকনের বিরুদ্ধে উগ্রপন্থী কাজের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়। গ্রেফতারকৃত খোকন মিয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন