বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

কমলগঞ্জে রেলওয়ে এলাকায় বৈধ দোকানদারদের উচ্ছেদের পায়তারা অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৩৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মৌলভীবাজার সংবাদদাতা।।

সিলেট রেল পথের মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকার বৈধ দোকানদারদের উচ্ছেদের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। স্টেশনের পার্কিং এলাকার বাহিরের বাণিজ্যিক লিজের দোকানগুলোর মালিকরা নিয়মিত খাজনাও পরিশোধ করে আসলেও রেওলয়ে কতিপয় অসাধু কর্মকর্তা নিয়মিত তাদের উচ্ছেদের নামে ভয়ভীতি প্রদর্শন করে নিজেরদের পকেট ভারি করছেন।

জানা যায়, ভানুগাছ রেলওয়ে স্টেশনের জায়গায় কমার্শিয়াল ব্যবসার জন্য ৯৯ বছরের জন্য লিজ নেওয়া দোকানকোটা উচ্ছেদের জন্য পায়তারা করছে রেলওয়ের কতিপয় অসাধু চক্র। ঐ চক্রটি বৈধ লিজ গ্রহিতাদের উচ্ছেদ করে রেলওয়ে ভূমি নিজ দখলে নেওয়ার পায়তারা করছে বলে অভিযোগে প্রকাশ। দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসা এসব দোকানদার উচ্ছেদ আতংকে আছে।

আরও জানা যায়, এ নিয়ে উচ্চ আদালতে মামলা রয়েছে তবে মামলা লিজকতৃদের পক্ষে দিয়েছে আদালত। কিন্তু আদালত লিজকতৃদের বুঝিয়ে দেওয়ার কথা ছিল ৬০ দিনের মধ্যে। তবে এখনো বুঝিয়ে দেওয়া হয়নি।

এদিকে লিজগ্রহিতা আব্দুর রাজ্জাক জানান, ‘আমরা ১৯৭৮ সালে সরকারের রেলওয়ের জায়গা লিজ নিয়েছি। দীর্ঘদিন আমরা লিজকৃত জায়গায় ব্যবসা করে আসছি। সময়মত সরকারের খাজনা পরিষদও করছি। কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। কিন্তু হঠাৎ মাঝে মাঝে আমাদের কিছু রেওয়ের কতিপয় অসাধু চক্র আমাদের উচ্ছেদের জন্য উঠেপড়ে লেগেছে। আমাদের মাঝে মাঝে এসে হুমুকি দিয়েও যায়। কিন্তু এটা কিভাবে সম্ভব লিজকৃত জায়গা উচ্ছেদ করা যায়। তিনি বলেন, সরকার যদি মনে করে তার জায়গা প্রয়োজন আমরা দিতে বাধ্য। তবে কোনো ব্যক্তি তার সার্থে আমাদের লিজকৃত জায়গা উচ্ছেদ করতে পারবে না।’

ব্যবসারী মুজমানুর রহমান সাদ্দাম, তাপস পাল, আসলম, তমজিদ ও শামিম আহমেদ বলেন, ‘রেলওয়ের প্রয়োজনে জমি নিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যক্তি স্বার্থে আমাদের উচ্ছেদ করা হলে মেনে নিবো না। রেলওয়ে কর্মকর্তাদের সাথে রেলওয়ের স্থানীয় এক ঠিকাদারের সখ্যতা থাকায় বিভিন্ন সময় আমাদের উচ্ছেদের নামে হয়রানি করা হচ্ছে। আমরা সরকারকে সঠিক সময়ে খাজনা পরিষদ করছি। তার আগেও একবার সরকারের প্রয়োজনে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়েছি। তারপর নতুন একটা যায়গায় আবার ব্যবসা চালু করে আসছি।কিন্তু রেওলয়ে কতিপয় অসাধু কয়েকজন কর্মকর্তা নিয়মিতভাবে আমাদের হয়রানি করে আসছে।’

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাষ্টার কবির আহমেদ জানান, ‘লিজকৃত ব্যবসায়ীদের উচ্ছেদের কোনো নোটিস আমাদের কাছে আসেনি।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE