1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
১৭ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

১৭ দিন বিকল্প পথে চলতে হবে মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কার্যক্ষমতা বাড়ানোর জন্য পোস্তগোলা সেতু সংস্কার করতে যাচ্ছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। ফলে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনগুলোকে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বিকল্প পথ ব্যবহার করতে বলেছে সওজ। এই ১৭ দিন ভারি যানবাহন চলাচল বন্ধ থাকবে সেতু দিয়ে। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন এই সেতু বন্ধ থাকবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয়, ঢাকা জোন থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) মহাসড়কের ৩য় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে। (পুরনো স্থাপনাকে শক্তিশালী করতে নতুন কিছু সংযোগ করাকে রেট্রোফিটিং বলা হয়ে থাকে।)

এজন্য ভারি যানবাহনসমূহ (ট্রাক-পিকআপভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহনসমূহ (বাস-মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা) ২২, ২৩ ও ২৭ ফেব্রুয়ারি এবং ৩ ও ৬ মার্চ- এই পাঁচ দিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।

ভারি যানবাহনসমূহের জন্য বিকল্প সড়কসমূহের মধ্যে রয়েছে

১. গাবতলী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন বেড়িবাঁধ রোড দিয়ে বাবুবাজার সেতু হয়ে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

২. যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে।

৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে গাবতলীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন থেকে বাবুবাজার সেতু-বেড়িবাঁধ হয়ে গাবতলী প্রবেশ করবে।

৪. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক থেকে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

এছাড়া হালকা যানবাহনসমূহ সওজ ও এলজিইডির বিকল্প সড়ক ব্যবহার করতে পারবে

১. পদ্মা সেতু থেকে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ-মুক্তারপুর সেতু-৩য় শীতলক্ষ্যা সেতু-মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে।

২. সিলেট, চট্টগ্রাম থেকে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর থেকে তৃতীয় শীতলক্ষ্যা সেতু-মুক্তারপুর সেতু-শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

৩. পদ্মা সেতু থেকে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরাণীগঞ্জ, তুরাগ-রোহিতপুর, আব্দুল্লাহপুর-রাজাবাড়ী বাজার-কোনো খোলা মোড়-বছিলা সেতু-মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

পচনশীল দ্রব্য বহনকারী যান ব্যতীত অন্যান্য পণ্যবাহী যানবাহনসমূহকে পদ্মা সেতুর বিকল্প হিসেবে পাটুরিয়া ফেরিঘাট ও বঙ্গবন্ধু সেতু ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে সওজ।

২০২০ সালের ২৯ জুন বুড়িগঙ্গা নদীর সদরঘাট এলাকায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ মর্নিং বার্ডকে উদ্ধার করতে আসে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এসময় পোস্তগোলা সেতু পার হওয়ার সময় সেতুতে ধাক্কা দেয় ও আটকে যায় জাহাজটি। এতে সেতুর নিচের পাটাতন ও বিম ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকে কয়েক দফায় সংস্কার করে সেতুতে যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন