1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
'৩০ জুন পর্যন্ত' ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
উত্তরবঙ্গে এই প্রথম পঞ্চগড়ের আটোয়ারিতে পুরাতন মোটরসাইকেলের হাট উদ্বোধন তিন দিনে প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যু: পঞ্চগড়ে আদর্শ ক্লিনিকের ওটি ও লেবার রুম সিলগালা এক যুগের অবহেলায় গর্ত আর ভাঙনে নাজেহাল চৌধুরীহাট-ঢেমশা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ; সংস্কারের অপেক্ষায় এলাকাবাসী দুষ্টের দমনে সাংবাদিকদের কলম তরবারির মতো ব্যবহার করতে হবে- জেলা পরিষদ প্রশাসক  মাদারীপুরে মাদকবিরোধী অভিযানে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবাসহ ৪ গ্রেপ্তার শান্তিরক্ষীদের আত্মত্যাগ দেশের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে’ সন্তানের জন্য যেসব আমল করতে পারেন মৃত্যুর গুজবে ক্ষুব্ধ তানিয়া বৃষ্টি বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে ইরানের হামলা, আরো কঠোর জবাবের হুঁশিয়ারি বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

‘৩০ জুন পর্যন্ত’ ছুটি বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানে

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১৩৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৩০ জুন পর্যন্ত আরেক দফা বাড়াতে চলেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমরা সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বাড়িয়ে দিচ্ছি। সোমবার তারিখ নির্ধারণের বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

তিনি জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। উভয় মন্ত্রণালয়ই একটি নির্দিষ্ট তারিখ পর্যন্ত ছুটির মেয়াদ বাড়াবে।

শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, ৩০ জুন পর্যন্ত স্কুল-কলেজের ছুটির মেয়াদ বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

করোনাভাইরাস মহামারির কারণে গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সর্বশেষ ছুটির মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন