1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের ঘটকচর থেকে লিবিয়ায় মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরের ঘটকচর থেকে লিবিয়ায় মানব পাচার চক্রের সদস্য গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১১৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
লিবিয়ায় মানব পাচার চক্রের ১ সদস্য জাকির মাতুব্বর (৬০)কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জাকির মাতুব্বর রাজৈর উপজেলার বাসুদেবপুর এলাকার ইছাহাক মাতুব্বরের ছেলে।

রবিবার বিকালে মাদারীপুর র‌্যাব-৮ ক্যাস্পে প্রেস রিলিজ এর মাধ্যমে র‌্যাব-৮ এর কোম্পানি কমন্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর একটি দল রবিবার দুপুরে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওই চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। আসামি জাকির মাতুব্বর এর সাথে তার এলাকার জুলহাস মাতুব্বরের সাথে দীর্ঘদিন ধরে বিদেশে মানব পাচার করার সাথে জড়িত এবং অবৈধভাবে লিবিয়ায় বাংলাদেশ হতে বিভিন্ন উপায়ে মানব পাচার করে। জাকির হোসেন জুলহাস মাতুব্বরের মাধ্যমে বাংলাদেশে যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ সম্পাদন করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদারীপুর জেলার রাজৈর থানা ও ঢাকার ডিএমপি পল্টন থানায় মামলা মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা রয়েছে। আটককৃত আসামীকে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক মানব পাচারকারী চক্র ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে। উক্ত চক্রের সদস্যরা বাংলাদেশ, লিবিয়া ও ইতালিতে সমভাবে সক্রিয়। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। বর্ণিত চক্রটি বাংলাদেশ থেকে প্রাথমিকভাবে যুবকদের লিবিয়ায় পাচার করে থাকে। তৎপরবর্তীতে লিবিয়ায় অবস্থানরত চক্রের সদস্যরা লিবিয়ার বন্দিশালায় তাদেরকে আটক রেখে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে এবং উক্ত বন্দীদের নিকটাত্মীয়দের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। টাকা প্রাপ্তি সাপেক্ষে তাদেরকে লিবিয়া হতে নৌকাযোগে অবৈধ পন্থায় ইতালিতে গমনের সুযোগ করে দেয়া হয়। ক্ষেত্র বিশেষে বন্দীপ্রতি উক্ত চক্রটি পাঁচ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন