1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের মোমবাতি প্রজ¦লন ও শ্রদ্ধাঞ্জলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরে বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের মোমবাতি প্রজ¦লন ও শ্রদ্ধাঞ্জলি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে গতকাল সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে মাদারীপুর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধারা। ১৫ ডিসেম্বর সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশে অবস্থিত মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতি চিরন্তনে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় শহীদদের স্মরণে মোমবাতি হাতে নিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরবর্তীতে সংগঠনের নেতারা স্মৃতি চিরন্তনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের আজকের এ দিনে পাকিস্তানি বাহিনী যখন দেখেছে তাদের পরাজয় সুনিশ্চিত তখন তারা দেশের সূর্য সন্তানদের হত্যা করা শুরু করে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করতে চেয়েছিল। তারা দেশের মেরুদণ্ড ভাঙার চেষ্টা চালায় কিন্তু এত কিছু করেও তাদের পরাজিত হতে হয়।
বক্তারা আরও বলেন, দেশের সূর্য সন্তানদের হত্যার পেছনে যে শুধু পাকিস্তানিরা জড়িত ছিল এমনটা না। বরং দেশীয় আলবদর, রাজাকার, আল শামসরা এতে প্রত্যক্ষভাবে জড়িত ছিল। বর্তমান সরকার রাজাকারদের শাস্তি দিলেও আমরা দাবি জানাই এ স্বাধীনতাবিরোধী শক্তির সন্তানরা যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। আমরা চাই না তারা রাজনীতি করুক। আমরা চাই নতুন আইন করে তাদের ব্যান করা হোক এবং তাদের চিরতরে নির্মূল করা হোক। নাহলে তারা মুক্তিযুদ্ধের ইতিহাস লুণ্ঠন করবে এবং তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে উদ্বুদ্ধ করার অপচেষ্টা চালাবে।
এসময় মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম,মাদারীপুর জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

LN24BD/DESK

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন