1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের কালকিনিতে  চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

মাদারীপুরের কালকিনিতে  চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
আরিফুর রহমান মাদারীপুর:
মাদারীপুরের কালকিনিতে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। পরে অভিযান চালিয়ে মো. সবুজ মৃধাকে (৩০) গ্রেপ্তার করেছে কালকিনি থানা পুলিশ।
এদিকে মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে আসামি পক্ষের লোকজন বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল বৃহস্পতিবার সকালে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অপরদিকে জমি নিয়ে বিরোধের জের ধরে এ মামলা করা হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের লোকজন।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মৃধাকান্দি গ্রামের সেলিম মৃধার ছেলে সবুজ একই গ্রামের এক অসহায় নারীকে দীর্ঘদিন ধরে চাকরির প্রলোভন দেখিয়ে আসছেন। পরে গত ২৮ নভেম্বর সকালে মাইক্রোবাসে তুলে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ওই নারীকে ধর্ষণ করেন সবুজ। এ ঘটনায় সবুজকে আসামি করে গত ২ ডিসেম্বর কালকিনি থানায় মামলা দায়ের করেছেন ওই নারী।
মামলার বাদী ওই নারী বলেন, ‘আমাকে চাকরির দেওয়া কথা বলে ধর্ষণ করেছে সবুজ। তাই আমি মামলা করেছি। এখন ওর পরিবারের লোকজনে আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে আসছে। সবুজ মৃধা একজন মানব পাচারকারী।’
অভিযুক্ত সবুজের বাবা সেলিম বলেন, ‘জমি নিয়ে দ্বন্দ্বের কারণে মামলা করেছে। আমার ছেলে কোনো খারাপ কাজ করলে আমিও তার বিচার দাবি করছি। তবে আমি হুমকির বিষয় কিছু জানিনা।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সবুজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন