1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমার আব্বার জন্য দোয়া করবেন: নাসিমপুত্র জয় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

আমার আব্বার জন্য দোয়া করবেন: নাসিমপুত্র জয়

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৪৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয় তার প্রয়াত বাবার জন্য দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেছেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আমার দাদার (ক্যাপ্টেন এম মনসুর আলী) মতোই উনি সারাজীবন শুধু মানুষের জন্য কাজ করেছেন।

শনিবার (১৩ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তানভীর শাকিল জয় জানান, আগামীকাল (রোববার) সকাল সাড়ে ১০টায় বনানী জামে মসজিদে প্রয়াত মোহাম্মদ নাসিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে তার লাশ দাফন করা হবে।

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে জনগণের স্বাস্থ্যবিধি ও সচেতনতার দিকটি বিবেচনায় রেখে নাসিমের লাশ তার সিরাজগঞ্জের বাড়িতে নেয়া হচ্ছে না বলেও জানান তানভীর শাকিল জয়।

উল্লেখ্য, আটদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন