1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডাসারে ঘেরে বিষ দিয়ে মাছ নিধঁনের অভিযোগ।। সাত লক্ষাধীক টাকার ক্ষতি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ডাসারে ঘেরে বিষ দিয়ে মাছ নিধঁনের অভিযোগ।। সাত লক্ষাধীক টাকার ক্ষতি

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মাদারীপুর প্রতিনিধি।।
পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের ডাসারে আব্দুল কুদ্দুস মাতুব্বর-(৪৫) নামে এক অসহায় কৃষকের একটি ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধঁন করেছে দূর্বৃত্তরা। এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী যানায়। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মাছ চাষী আব্দুল কুদ্দুস মাতুব্বর দীর্ঘদিন যাবত ওই এলাকার বেশ কয়েকটি ঘেরে মাছ চাষ করে আসছেন।  কিন্তু পুর্ব শত্রুতার জের ধরে রাতে ওই চাষীর একটি ঘেরে বিষ প্রয়োগ করে একদল দূর্বৃত্তরা। এতে করে বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে। এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লক্ষাধীক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভূক্তভোগী যানায়। এ ঘটনায় ভূক্তভোগী কুদ্দুস মাতুব্বর বাদী হয়ে ডাসার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ক্ষতিগ্রস্ত মাছ চাষী কুদ্দুস মাতুব্বর কান্না জরিত কণ্ঠে বলেন, ‘আমি অনেক কষ্টের টাকায় ঘেরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দূর্বৃত্তরা । আমি এখন কিভাবে বাঁচবো।’
এ ব্যাপারে ডাসার থানার ওসি মোঃ কামাল হোসেন বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন