1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রেমের টানে ভারতে পাকিস্তানি তরুণী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

প্রেমের টানে ভারতে পাকিস্তানি তরুণী

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কলকাতার প্রেমিকের টানে কাঁটাতার পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছেন তরুণী। পাঁচ বছর ধরে সমীর খানের প্রেমে হাবুডুবু খাচ্ছেন জাভেরিয়া খান্নুম। অবশেষে প্রেমিকের সঙ্গে দেখা হলো তার। শিগগিরই বাজবে বিয়ের সানাই।

আটারি-ওয়াগা বর্ডার থেকে ভারতে প্রবেন করেছেন জাভেরিয়া খান্নুম। কীভাবে তিনি ভারতের আসার অনুমতি পেলেন? এ বিষয়ে পাকিস্তানি তরুণী বলেন, ‘আমি অত্যন্ত খুশি। ভারতের সরকারকে মন থেকে ধন্যবাদ জানাব। তাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব হত না। আমি এ দেশে আসতেই পারতাম না। ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে।’ খবর টাইমস অব ইন্ডিয়ার

পাঁচ বছর ধরে কলকাতার যুবক সমীর খানের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। জাভেরিয়া খান্নুম বলেন, ‘গত পাঁচ বছর ধরে আমাদের প্রেম। আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। কিছুতেই ভিসা পাচ্ছিলাম না। অবশেষে ভারতের ভিসা পেয়েছি আমি। তাই আজ এ দেশে পা রাখতে পেরেছি। আগামী ৪৫ দিনের জন্য ভিসা দেওয়া হয়েছে আমাকে।’

আটারি-ওয়াগা বর্ডারে ঢাক-ঢোল বাজিয়ে স্বাগত জানানো হয় জাভেরিয়া খান্নুমকে। তাকে নিতে পৌঁছে যান প্রেমিক সমীর খানও। ফুলের তোড়া দিয়ে তাদের অভিনন্দন জানানো হয়। এই ঘটনায় আপ্লুত পাক তরুণী জাভেরিয়া।

প্রেমের টানে করাচি থেকে কলকাতা পৌঁছলেও এই পর্যন্ত আসা সহজ ছিল না। করোনা মহামারির সময় থেকে ভিসার জন্য চেষ্টা করছিলেন পাক তরুণী। সেটি পেতে তাকে দুই বছর অপেক্ষা করতে হয়েছে। পাশাপাশি দুই দেশের দুই পরিবারকে মানিয়ে নেওয়াও তাদের কাছে চ্যালেঞ্জ ছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন