1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ওসি বদলির সুপারিশের সময় বাড়াল ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

ওসি বদলির সুপারিশের সময় বাড়াল ইসি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলির সুপারিশের সময় বৃদ্ধি করলো নির্বাচন কমিশন (ইসি)। পূর্ব ঘোষিত সময় অনুযায়ী ৫ ডিসেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সুপারিশ করার কথা থাকলেও তা বৃদ্ধি করে ৮ ডিসেম্বর করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে বদলির প্রস্তাবনার সময় বৃদ্ধির এই ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, সংসদ নির্বাচন সামনে রেখে গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলির নির্দেশনা দেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী কোনো থানায় ছয় মাসের বেশি দায়িত্ব পালন করা ওসিদের বর্তমান কর্মস্থল থেকে অন্যত্র বদলির নির্দেশনা দেওয়া হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন