1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চিত্রনায়িকা আঁচল তিন বছর পর প্রকাশ্যে আনলেন বিয়ের খবর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

চিত্রনায়িকা আঁচল তিন বছর পর প্রকাশ্যে আনলেন বিয়ের খবর

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বছর তিনেক হলো বিয়ে করেছেন চিত্রনায়িকা আঁচল আঁখি— এ খবর অনেকের জানা। অভিনেত্রী নিজেও একাধিকবার এর সত্যতা স্বীকার করেছেন সংবাদমাধ্যমের কাছে। তবে সোশ্যাল মিডিয়ার এই দিনে যেভাবে সুখবর জানান তারকারা সেটি বাকি ছিল। বিয়ের তিন বছর পর সেই আনুষ্ঠানিকতা সারলেন। নেটমাধ্যমে প্রকাশ্যে আনলেন বিয়ের খবর।

কণ্ঠশিল্পী সৈয়দ অমির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন আঁচল। একটি মিউজিক ভিডিওতে কাজ করতে গিয়ে পরিচয় তদের। তারপর প্রেম ও বিয়ে। হানিমুনও বাদ রাখেননি আঁচল-অমি। বিয়ের বছরই সেরেছেন। ঘুরে বেরিয়েছেন দেশ-বিদেশ। সংবাদমাধ্যমকে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

তিনি বলেন, ‘২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি কুমিল্লায় আমরা বিয়ে করি। কারণ অমির বাড়ি হলো কুমিল্লায়। এর পরপরই আমার শাশুড়ি করোনায় আক্রান্ত হন। টানা এক মাস ছিলেন হাসপাতালে। শাশুড়ি মারা যাওয়াতে স্বাভাবিকভাবেই আমরা ভেঙে পড়ি। তাই বিয়ের খবর জানানো হয়নি। তবে দুই পরিবারের সদস্যদের নিয়েই ছোট পরিসরে আমাদের বিয়ের আয়োজন হয়েছিল।’

বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এবার সেটা দিয়েও ষোলোকলা পূর্ণ করলেন অভিনেত্রী। দাম্পত্যজীবন নিয়ে তিনি বলেন, ‘খুব ভালো সময় কাটছে আমাদের। বলা যায়, এখনই আমরা প্রেম করছি।’

ঢালিউডে এক দশকের বেশি সময় কাটিয়েছেন আঁচল। ২০১১ সালে তার যাত্রা শুরু হয়েছিল ‘ভুল’ সিনেমার মাধ্যমে। এরপর দেড় ডজনের মতো ছবিতে অভিনয় করেছেন, হয়েছেন প্রশংসিত।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন