1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

তিন আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ফরম সংগ্রহ করেন আলোচিত এই ক্রিকেটার।

ঢাকা-১০ আসন থেকে সাকিব আল হাসান ক্ষমতাসীন দলের মনোনয়ন চেয়েছেন। তবে শুধু একটি আসন থেকেই নয়, আরো দুইটি আসন থেকে মনোনয়ন তুলেছেন টাইগার অধিনায়ক।

সূত্র জানিয়েছে, তিনি তিনটি আসন থেকে মনোনয়ন ফরম তুলেছেন। আসন তিনটি হলো- মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা- ১০। তবে আলোচনা রয়েছে, ধানমন্ডি-জিগাতলার ঢাকা- ১০ আসনে আওয়ামী লীগ প্রার্থী হতে পারেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ  ম বাহাউদ্দিন নাছিম।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আগামী ৭ জানুয়ারি (রোববার) একযোগে সারাদেশে ৩০০ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিইসি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। ওইদিন থেকে প্রচার-প্রচারণা চালানো যাবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন