1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশ্মীরে পুড়ে মারা গেলেন রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশ্মীরে পুড়ে মারা গেলেন রাঙ্গামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ভারতের জুম্ম-কাশ্মীরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৩ বাংলাদেশী পর্যটকের একজন রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল।

শনিবার এই ঘটনার পর রাতে জানা যায়, ওই হাউজবোটে ছিলেন প্রকৌশলী অনিন্দ্য কৌশল। বিষটি নিশ্চিত করেছেন,  রাঙ্গামাটি গণপূর্ত বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদার ও মেসার্স অনুপম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী অনুপম বড়ুয়া শংকর

অনুপম জানান, গত পরশু দিনও নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, সাইনেসের সমস্যার কারণে তিনি ভারতে চিকিৎসার জন্য গিয়েছেন। গত ১ নভেম্বর থেকে ১৫ দিনের ছুটি নিয়েছেন। আগামী সপ্তাহে অফিস করার কথা ছিল তার।

জানা গেছে, অনিন্দ্য কৌশল ৩০তম বিসিএসে (প্রকৌশল) চাকরিতে যোগদান করেন। ২০২০ সালের ২১ সেপ্টেম্বর তিনি রাঙ্গামাটি গণপূর্ত বিভাগে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন। রাঙ্গামাটিতে চাকরি জীবনের তিন বছর পূর্ণ করেছেন গত সেপ্টেম্বর। কাশ্মীরে বেড়াতে গিয়ে অকাল মৃত্যু হলো এই প্রকৌশলীর।

অনিন্দ্য কৌশলে ব্যক্তি জীবনে সজ্জন ও মিশুক স্বভাবের ছিলেন বলে জানিয়েছেন অফিসের কর্মচারী ও ঠিকাদাররা। অনিন্দ্য কৌশলের স্ত্রী, এক মেয়ে এক ছেলে রয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায়।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে ভাসমান বেশ কয়েকটি হাউজবোটে আগুন লাগে। এতে হাউজবোটগুলো পুড়ে ছাই হয়ে যায়। পরে তিন বাংলাদেশী পর্যটকের দেহ উদ্ধার করা হ

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন