1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

সত্য এমনিতেই প্রকাশ্যে আসবে: অপু বিশ্বাস

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আজ শনিবার সকাল থেকেই গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নীর ফেসবুক থেকে দেওয়া এক স্ট্যাটাস নিয়ে চলছে তুলকালাম। ওই স্ট্যাটাসে দাবি করা হয় তার স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন শবনম বুবলী। আরও লেখা হয়, অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছেন বুবলী। এবার প্রতিক্রিয়া জানালেন অপু।

বিষয়টি নিয়ে কোনো কথা বলতে চান না উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে অপু বলেন, ‘যেহেতু আমার নাম উল্লেখ করা হয়েছে তাই বলছি, আমাকে কিছু বলতে হবে না, সব সত্যি এমনিই প্রকাশ্যে আসবে।’

মুন্নীর ফেসবুক থেকে দেওয়া ওই পোস্টে লেখা হয়, ‘তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!’

তবে পোস্টটি বেশিক্ষণ রাখা হয়নি মুন্নীর ফেসবুকে। একটু পরই তা মুছে দেওয়া হয়। তারপরই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকারদের কবলে পড়েছিল উল্লেখ করে মুন্নী তার ফেসবুকে লেখেন, আমি নিশ্চিত গত রাতে আপনাদের অনেকেই আমার প্রোফাইলে একটি বিভ্রান্তিকর পোস্ট দেখেছেন। আমার ফেসবুক হ্যাকারদের কবলে পড়েছিল। নিয়ন্ত্রণে কিছু সময় লেগেছে। এখন সব ঠিক আছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন