1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের নামে মামলায় নিন্দার ঝড় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

ডিজিটাল নিরাপত্তা আইনে দুই সাংবাদিকের নামে মামলায় নিন্দার ঝড়

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ২৬৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।।

গাইবান্ধায় ধর্ষণের অভিযোগের সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ সভাপতি সাংবাদিক রবিন সেন ও সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সাংবাদিক সমাজ।

৩০ অক্টোবর সোমবার সকালে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা এ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে গাইবান্ধা সদর থানাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।

গত ০৩/০৯/’২৩ ইং তারিখে রংপুর সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেন গাইবান্ধা শহরের জ্যোতি প্রভা ট্রেনিং ইনস্টিটিউটের স্বত্বাধিকারী দীপক কুমার রায়।

মামলার আসামিরা হলেন, প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচারের বিশেষ প্রতিনিধি রবিন সেন এবং প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক ও দৈনিক ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি জাভেদ হোসেন।

সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি ও এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার খালেদ হোসেন বলেন,সিরাজাম মুনিরা মুক্তি নামে এক নারী জ্যোতিপ্রভা ট্রেনিং ইনস্টিটিউটের মালিক দীপক কুমার রায়ের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা সংবাদ প্রকাশ করেছেন। সাংবাদিকেরা এখানে পেশাগত দায়িত্ব পালন করেছেন। তাঁদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। এটা দুঃখজনক। অবিলম্বে তিনি মামলাটি প্রত্যাহারের দাবি জানান।

অভিযুক্ত সাংবাদিক জাভেদ হোসেন বলেন,গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মনিরা মুক্তি নামে এক নারী গাইবান্ধা সদর থানায় দীপক কুমার রায়ের বিরুদ্ধে ধর্ষণ ও সাইবার ক্রাইমের অভিযোগ করেন। সেই অভিযোগের কপি তিনি সাংবাদিকদের দেন। ওই অভিযোগের প্রেক্ষিতে সংবাদ প্রকাশ করা হয়। ওই সংবাদে ক্ষুব্ধ হয়ে দীপক কুমার রায় রংপুরের সাইবার ট্রাইবুনাল আদালতে এ মামলাটি দায়ের করেছেন।

উল্লেখ্য,সাংবাদিক রবিন সেন ও জাভেদ হোসেন এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করায় জেলার গণমাধ্যমকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় তারা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উক্ত মামলা প্রত্যাহারের দাবী জানান।।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন