1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আমার শেষ কথা’ ছবির প্রদর্শনী নিষিদ্ধ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

‘আমার শেষ কথা’ ছবির প্রদর্শনী নিষিদ্ধ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২০৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রের প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন- ১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।

এ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রহীন বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো। চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‘আমার শেষ কথা’ নামক এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন কাজী মো. ইসলাম। এতে অভিনয় করেছেন জয় চৌধুরী। তার সঙ্গে পর্দা ভাগ করেছেন নবাগত কাজী জারা টায়রা। অন্যান্য চরিত্রে অভিনয়ে করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা, ববি, সুব্রত, রিনা খান, দুলারি, হাবিব খান, আবু সাইদ, টাইগার রবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন