1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কাশিয়ানীতে বিদেশী পিস্তল-গুলিসহ ৫জন গ্রেফতার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কাশিয়ানীতে বিদেশী পিস্তল-গুলিসহ ৫জন গ্রেফতার

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শেখ মোঃ ইমরান, গোপালগঞ্জ।।

গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাবে-৬।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার পোনা বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশিয়ানী উপজেলাধীন জঙ্গল মুকুন্দপুর গ্রামের মৃত. ফজলেআর শেখের ছেলে মোঃ রাকিবুল ইসলাম(৩৫),খায়েরহাট গ্রামের মোঃ ফিরোজ শেখের ছেলে ফয়সালা শেখ(২৮),বরাশুর গ্রামের লুৎফর রহমান খানের ছেলে মহসিন খান(২৯),জঙ্গল মুকুন্দপুর গ্রামের মোঃ বাসু শেখের ছেলে মোঃ শফিক শেখ(২৬),বরাশুর গ্রামের রিপন খানের ছেলে নবীন খান(২৩)।

ভাটিয়াপাড়া র‍্যাবে-৬ এর অফিসার লেফটেন্যান্ট মোঃ রাসেল আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা কাশিয়ানী উপজেলাধীন পোনা বাস স্ট্যান্ড এলাকার সাজাইল বাজার গামি সংযোগ রোডে ডাকাতি করার উদ্দেশ্যে প্রস্তুতি সহ সমবেত হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবে-৬ অভিযান চালালে র‍্যাবে-৬ এর উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যাক্তিরা দৌড়ে পারলোনা চেষ্টা করে তখন র‍্যাব-৬ এর চৌকস অফিসার ও ফোর্স তাদের একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি সুইচ গিয়ার ও সাতটি দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতদের আইনি পক্রিয়ার মাধ্যমে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

তাদের নামে কাশিয়ানী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন