1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সমঝোতা না হলে যে দল আসবে তাদের নিয়েই নির্বাচন: ইসি রাশেদা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সমঝোতা না হলে যে দল আসবে তাদের নিয়েই নির্বাচন: ইসি রাশেদা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ১৭৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে যেসব দল অংশ নেবে তাদের নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা করার কাজ নির্বাচন কমিশনের নয়। সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দল আসবে আমরা তাদের নিয়েই নির্বাচন করব।

রোববার (৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে ইসি রাশেদা সুলতানা বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংলাপের কোনো উদ্যোগ হয়নি। কখন কীভাবে সংলাপ করব, যখন হবে তখন দেখা যাবে। আস্থার জায়গা নিয়ে আমরা কাজ করছি। তাদের (নির্বাচন বর্জনকারী) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের আন্তরিকায় কোনো কমতি নেই জানিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা আমাদের অঙ্গীকার। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে ভালো নির্বাচন করব। এটা বিশ্বাস করা না করা তাদের ব্যাপার। এখানে আমাদের কিছু করার নেই। এ পর্যন্ত আমরা যতগুলো নির্বাচন করেছি কোথাও কোনো ব্যত্যয় করছি? কোনো আইন ভঙ্গ করছি? আমরা ভালো নির্বাচন করার চেষ্টায় আছি। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক। এজন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছি।

সুষ্ঠু নির্বাচন করতে সরকারের সহায়তার কোনো বিকল্প নেই বলে জানান রাশেদা সুলতানা। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনে সরকারের সহায়তা নিতেই হবে। উনারা (সরকার) সহায়তা না দিলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সরকারও চায় একটা ভালো নির্বাচন হোক। আমরা এর বিশ্বাস রাখি। তবে পারব কি না, এটা এখন বলা যাবে না। আমরা আমাদের মতো সুষ্ঠু নির্বাচনের চেষ্টা চালাচ্ছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন