1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধায় ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটো মিশুক উদ্ধার,গ্রেফতার ৪ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা। বাসুদেবপুর চন্দ্র কিশোর স্কুল অ্যান্ড কলেজে মৃত্যু ও অবসরজনিত বিদায় সংবর্ধনা আন্তর্জাতিক পিস অ্যাওয়ার্ড পেলেন নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন নিষিদ্ধ সংগঠন আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল  পলাশবাড়ীতে প্রায় ৩০ কিঃ মিঃ রাস্তায় বৃক্ষ রোপণ করে অমর হয়ে আছেন আব্দুল হাকিম স্যার নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কাশিয়ানীতে ১৩২ নং স্কুলের বন্যা আশ্রয়কেন্দ্রে কাদা-ডাস্ট যুক্ত পাথরে ঢালাই, ঠিকাদারের দায়িত্বশীল লোক নেই

গাইবান্ধায় ছিনতাই হওয়া ব্যাটারি চালিত অটো মিশুক উদ্ধার,গ্রেফতার ৪

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকৃত একটি ব্যাটারী চালিত মিশুক উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে। এ অভিযানের সার্বিক তথ্য তুলে ধরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে ৭ অক্টোবর (শনিবার) দুপুরে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে উক্ত অভিযানের সার্বিক বিষয়ে তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, (বি-সার্কেল) আবদুল্লাহ আল মামুন, সদর থানা অফিসার ইনচার্জ মাসুদ রানাসহ জেলা পুলিশের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রেস কনফারেন্সে জানানো হয়, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নেতৃত্বে রাত্রীকালীন কিলো-১ ডিউটি টিম ৬ অক্টোবর রাত ৮ টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর থানার গোপালপুর বাজারের পশ্চিম পার্শ্বে জগতরায় গোপালপুরগামী ফাঁকা রাস্তায় একটি ব্যাটারী চালিত মিশুক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গাইবান্ধা সদরের মধ্যপাড়ার কায়ছার মিয়ার ছেলে কল্লোব মিয়া (২০), মধ্যধানঘড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আল আমিন মিয়া (২০), একই গ্রামের মঞ্জু মিয়ার ছেলে আবীর মিয়া (২০), আশরাফুল আলমের ছেলে নাজমুল হাসান বোনাস (১৯)কে গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত অটো মিশুক ও একটি ধারালো ছোরা উদ্ধার করেন। পুলিশ সুপার কামাল হোসেন আরো জানান, গ্রেফতারকৃতরা গতকাল শুক্রবার সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের সময় ফকিরপাড়া মোড় থেকে অটো মিশুকটি ভাড়া করে রামচন্দ্রপুর ইউনিয়নের জগতরায় গোপালপুর নিয়ে গিয়ে একটি নির্জন স্থানে চালককে ধারালো চাকু দিয়ে মৃত্যুর ভয়ভীতি দেখিয়ে ও কিলঘুষি মেরে অটো মিশুকটি নিয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন