1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

মাদারীপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ১৬৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরের রাজৈরে ৪শ’ ‘পিচ ইয়াবাসহ মো. রিয়াজ মাতুব্বর (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদারীপুর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলা সদর বাজারস্থ গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার কোদালিয়া বাজিতপুর গ্রামের মো. সিরাজ মাতুব্বরের ছেলে।

মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রিয়াজকে গ্রেপ্তার করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে ৪শ’ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজৈর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন