1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিএমএফ পরিবহনের ধাক্কা পথচারী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

মাদারীপুরে বিএমএফ পরিবহনের ধাক্কা পথচারী নিহত

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ, মাদারীপুর।

মাদারীপুর সড়ক দুর্ঘটনায় রাজ্জাক মোল্লা নামে এক পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতিবাড়ী নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের কাজের মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে পার হওয়ার সময় ঢাকা বরিশাল মহাসড়কের ঢাকা থেকে বরিশাল গামী বিএমএফ পরিবহন পথচারী রাজ্জাক মোল্লাকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে এবং হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা বরিশাল মহাসড়কের তাঁতীবাড়ি নামক স্থানে রাস্তা পার হতে গিয়ে বিএমএফ পরিবহনের ধাক্কায় এক পথচারী গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে নিলে গেলে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন